শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

পুলিশের বাধায় থেমে গেল নির্বাচন কমিশন ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের বাধায় থেমে গেল নির্বাচন কমিশন ঘেরাও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে যাওয়ার পথে রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, নির্বাচন কমিশন সন্ধ্যায় তফসিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সম্প্রতি লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ–নির্বাচনে যা হয়েছে তাতেই উপলব্ধি হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশনের অস্তিত্ব কতটুকু।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকাল ১০টায় তপশিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ