শিরোনাম
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি টাকা, তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী ‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মো. আহসান হাবীব পলাশকে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি থেকে বদলি করে এসবি ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) করা হয়েছে; মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে; গাজী জসীম উদ্দীনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি পদ থেকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি করা হয়েছে; ইসরাইল হাওলাদারকে জিএমপি গাজীপুরের পুলিশ কমিশনার (ডিআইজি) ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে; মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে এবং মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।