শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পুলিশের উপর বোমা হামলায় ৮ জেএমবি সদস্যের সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের উপর বোমা হামলায় ৮ জেএমবি সদস্যের সাজা
জঙ্গি সংগঠনের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় জঙ্গি সংগঠনের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল বিচারক আতিকুস সামাদ এই রায় ঘোষনা করেন। রায়ে ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর এবং একজনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ সদস্যকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। রায় শেষে সাজাপ্রাপ্তদের হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

মামুন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ