শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পুত্র সন্তান হইসে। জাতির ভাতিজার সুস্থতা কামনা করছি।’

আরেক পোস্টে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

গত বছরের ১১ অক্টোবর কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী।