শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সাক্ষাৎতে আজই রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুতিনের সঙ্গে সাক্ষাৎতে আজই রাশিয়া যাচ্ছেন শি জিনপিং
পুতিনের সঙ্গে সাক্ষাৎতে শি জিনপিং

আজই রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে স্বাগত জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক আদালতের তরফে যুদ্ধাপরাধী ঘোষণার মাঝেও জিনপিং কে স্বাগত জানাতে প্রস্তুত পুতিন। তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন শি জিনপিং।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, সেখানেই জিনপিং পুতিনের পাশেই দাঁড়াতে পারেন বলে জানা গিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরকে রাশিয়া অত্য়ন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ এই সফরের মাধ্যমেই পশ্চিমী দুনিয়ার কাছে রাশিয়া বার্তা দেবে যে তাদের পাশে শক্তিধর বন্ধু দেশ রয়েছে। আজই মস্কোয় পৌঁছবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে পুতিন ও জিনপিং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলেই জানা গিয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও, প্রধান আলোচ্য় বিষয় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হবে, এমনটাই সূত্রের খবর।

রাশিয়া সফরের আগেই সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে শান্তি স্থাপকের ভূমিকা পালন করতে পারে চীন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও চীনের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, চীনের প্রেসি়ডেন্টের সঙ্গে বৈঠক-আলোচনা নিয়ে তাঁর উচ্চ আকাক্ষা রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এই বৈঠক বিশেষ শক্তি জোগাবে।

আল/দীপ্ত