শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পুতিনের বিরুদ্ধে পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুতিনের বিরুদ্ধে পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলল রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টুইটারে তিনি এই পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলেছেন।

এই সিদ্ধান্তকে আইনত অকার্যকর বলেছে ক্রেমলিন। তিনি বলছেন, মস্কো নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আইসিসির সিদ্ধান্তের কোনো অর্থ নেই রাশিয়ার কাছে। ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত– আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় রাশিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির পক্ষে নয়। এর অধীন কোনো কিছু মেনে চলতে রাশিয়া বাধ্য নয়।

জাখারোভা পুতিনের নাম উল্লেখ না করে বলেন, রাশিয়া আইসিসিকে সহযোগিতা করে না। আইসিসির কোনো সিদ্ধান্ত রাশিয়া আইনত অকার্যকর বলে মনে করে।

ইউক্রেনীয় শিশুদের ‘বেআইনিভাবে বিতাড়িত’ করার অপরাধে পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারির ঘোষণা দিয়েছে আইসিসি। একই অপরাধে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা–বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি।

আফ/দীপ্ত সংবাদ