শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত জোটের নেতাকর্মীরা যাতে কোথাও কোন নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (৩০ সেপ্টেম্বরে) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের স্বাধীনতা মঞ্চে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ আহবান জানানো হয়।

বিএনপি–জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে পারবে না জেনেই, বিএনপি–জামায়াত জোট বিদেশীদের উপর ভর করেছে। এ ছাড়া এ দেশের সংবিধানকে লঙ্ঘন করে অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। তাই বিএনপি–জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কবির হোসাইন/শায়লা/দীপ্ত নিউজ