বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-মাতার বকুনি খেয়ে অভিমানে ফ্যানে ঝুললো মেয়ে

Avatar photoAdib Jamal

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসায় না যাওয়ায় পিতামাতার বকুনি খেয়ে অভিমানে সিলিং ফ্যানে ঝুলে প্রাণ দিলো মেয়ে।

বুধবার (২ আগস্ট) বিকালে আকলিমা আক্তার (১৪) নামে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অষ্টম শ্রেনির ছাত্রী এবং সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চর গণেশ গ্রামের রেজি মিঝি বাড়ির মো. হারুনের কন্যা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদ্রাসায় না যাওয়ার কারণে বুধবার দুপুরে আকলিমাকে তার পিতামাতা বকুনি দেয়। পিতামাতার বকুনি খেয়ে নিজ বসত ঘরের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে মৃত্যুবরণ করে। বিকালের তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পিতা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More