শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পিটার হাসকে পেটানোর হুমকি আ.লীগ নেতার

আদীব জামাল
আদীব জামাল
পিটার হাসকে পেটানোর হুমকি আ.লীগ নেতার

এবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

সোমবার (৬ নভেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।

পরে তার দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সমাবেশে পিটার হাসকে উদ্দেশ করে তিনি বলেন “তুই হইলি বিএনপির ভগবান। এমন পিটা পেটাবো, বাঙালি কী রকম দুষ্টু জানিস না? তোদের আমেরিকা স্বাধীনতা–সংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। তোদের হয়তো আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নেই। বিএনপির দালালি করতে পারবি। কিন্তু আমাদের একটা ক্যাশও ছিঁড়তে পারবি না“।

এর আগে ইভিএম নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসেন চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

 

রুনা আনসারী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ