শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নাটোরের সিংড়ায় পিকাপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মমিন(২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার ছোট চৌগ্রামের আবদুল লতিফ প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয় মমিন। পথে নাটোর – বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাহেদুল আলম/ পূর্ণিমা /দীপ্ত নিউজ