শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ১৪ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ১৪ দালাল আটক
র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১৪ জন দালালকে আটক করা হয়েছে।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন স্থানে র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১৪ জন দালালকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৪ হাজার ৬২০ টাকা, একটি পাসপোর্ট, পঁয়ত্রিশটি জাতীয় পরিচয় পত্র, দুটি সীল, পাসপোর্ট ডেলিভারির আটটি রশিদ জব্দ করা হয়।

সোমবার (২০ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান।

আটকরা হলেন: পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য পারভেজ হোসেন, সাজ্জাদুর রহিম, রবিউল হক, শামীম, রোকনুজ্জামান, নাসির উদ্দিন বাবুল, কামাল উদ্দিন, রবিউল হোসেন, নিজাম আলী জনি, হাসান আকবর, মিরাজ উদ্দিন, ইলিয়াছ, কামরুল ইসলাম ও আবুল হাশেম।

র‌্যাব জানায়, গোপন খবরে রবিবার বিকালে সদরে অভিযান চালিয়ে নয় জন পাসপোর্ট দালালকে আটক করা হয়। পরে রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে আরও পাঁচ দালালকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে।

কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, আটক পাসপোর্ট দালালদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ও বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত