
পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের ‘পার্টনারস মিট–পাবনা পর্ব’। ‘সাফল্যের সাথে আগামীর পথে’ প্রত্যয়কে সামনে রেখে রত্নদ্বীপ রিসোর্টে এ আয়োজন করা হয়।
এতে পাবনা ও আশপাশের এলাকার ডিলার, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।
অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণ, বিক্রয় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
স্থানীয় ব্যবসায়িক অংশীদাররা তাঁদের বাজার অভিজ্ঞতা, পণ্যের চাহিদা, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নাবিল গ্রুপের কর্মকর্তারা তাঁদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও সহযোগিতা ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি।
প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণে ডিলার ও পরিবেশকেরা গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের হেড অব ফ্লাওয়ার বিজনেস জিল্লুর রহমান, হেড অব মার্কেটিং মো. আখতারুজ্জামান, নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান, পালস বিজনেসের সিইও সাজ্জাদ হোসেন, হেড অব ফিড বিজনেস ড. সানোয়ার হোসেন, হেড অব রাইস বিজনেস শহিদুল ইসলাম এবং পোলট্রি বিজনেসের জেনারেল ম্যানেজার বাবলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।








