শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বিনোদন

‘পাঠান’-এর ট্রেলার পাল্টে দিলো চিত্র!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘পাঠান’-এর ট্রেলার পাল্টে দিলো চিত্র!

চার বছর পর নিজের সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। তবে মুক্তি আগেই ‘পাঠান’ নিয়ে বেশ বিপাকে পড়েন বলিউড ‘বাদশা’। সিনেমাটির গান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ডাক ওঠে বয়কটেরও।

তবে ছবিটির ট্রেলার মুক্তির পর যেন পাল্টে গেল চিত্র! শাহরুখ ঝড়েই সব বিতর্ক উড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা, মিলছে প্রমাণও। ‘পাঠান’-এর আড়াই মিনিটের ট্রেলার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। পাচ্ছে প্রশংসা।

মঙ্গলবার সকালে প্রকাশ পেয়েছে ধুন্ধুমার অ্যাকশনে ভরা ‘পাঠান’র ট্রেলার। যেখানে ভিন্ন এক শাহরুখের দেখা পেলেন দর্শক। তাক লাগিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও।

এর আগে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান‘ সিনেমার ‘বেশরম রং‘ গান নিয়ে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। এতে খোলামেলা পোশাকে হাজির হতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। আর এতেই শুরু হয় সিনেমাটি নিয়ে বিতর্ক। ‘চেন্নাই এক্সপ্রেস’ সহশিল্পী দীপিকার সঙ্গে বহু বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ, এতে আরও রয়েছেন জন আব্রাহাম। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।