শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অন্যান্য

পাচারের সময় ছিনতাইয়ের চেষ্টা, ১৮১ ভরি স্বর্ণালংকারসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাচারের সময় ছিনতাইয়ের চেষ্টা, ১৮১ ভরি স্বর্ণালংকারসহ আটক ১

ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। সেসময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত একজন হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় মালিককে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে কেসি কলেজের পূর্ব পাশের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন একটি কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন নিয়ে দোকানে ফিরছিলেন। পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছয়জন ছিনতাইকারী ওই কার্টন ছিনতাইয়ের চেষ্টা করে। কর্মচারী মিঠুনকে পিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় ঝিনাইদহ সদর থানা পুলিশের এক এসআই সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করেন। ছিনতাইকারীরা পুলিশকে দেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই কার্টন খুলে ১৮১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালংকার জব্দ ও গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার এস আই জিয়া বলেন, আমি এসে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। আমি এসে তাদের আটক করার চেষ্টা করি। স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, দুটি ঘটনা ঘটেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি সোনা পাচার। আমরা ছিনতাইকারীদের আটকের চেষ্টা করছি। আর যেহেতু কুরিয়ার সার্ভিসে সোনা আনা হচ্ছিলো তাই আমরা র্স্বণালংকার আটক করেছি। এর মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

সোহাগ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ