শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার প্রধান রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ নভেম্বর) ভোরে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলুচিস্তান পুলিশের কোয়েটা বিভাগের জ্যেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট (এসএসপি) মুহম্মদ বালোচ সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক তদন্তের ফলাফল বলছে যে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলুচিস্তান মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাৎক্ষণিক এক বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কাপুরুষোচিত এবং নিন্দনীয় কাজ। এ হামলার সঙ্গে সংশ্লিষ্টদের যত শিগগির সম্ভব আইনের আওতায় আনা হবে।”

প্রাণঘাতী ঘটনার নিন্দা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, যেসব সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তারা মানবতার শত্রু।

 

এসএ