শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫২

 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে ৫২ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার আলফালাহ সড়কে মদিনা মসজিদের কাছে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় এ বিস্ফোরণ হয়। পুলিশের সন্দেহ এটি আত্মঘাতী বোমা হামলা।

গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে ও সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পেশোয়ার শহরের কাছে একটি মসজিদে পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ