শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফ দেশটিতে ফিরছেন। পিটিআই প্রধান ইমরান খানকে টক্কর এবং পরবর্তী নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে ডিসেম্বর মাসে পাকিস্তানে ফিরবেন তিনি।

এদিকে দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে নওয়াজকে কূটনৈতিক পাসপোর্ট দিয়েছে দেশটির ক্ষমতাসীন শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ২০১৯ সাল থেকে লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করছেন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে পাকিস্তানের একটি আদালতে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।