শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে পিটিআই নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে পিটিআই নেতাকে গুলি করে হত্যা
পিটিআই নেতা

পাকিস্তানের নির্বাচন এবং এর ফল নিয়ে হওয়া জটিলতার এখনও সমাধান হয়নি। দেশজুড়ে এখনও অস্থিরতা বিরাজ করছে। এমন অবস্থায় দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নেয়া পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

চৌধুরী মুহাম্মদ আদনান নামের নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: পাকিস্তানে সরকার গঠন নিয়ে জটিলতা

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।

গত শুক্রবার ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এতে ওই দুজন নিহত হন। গুলিতে আরও ১২ জন আহত হন।

 

আল / দীপ্ত সংবাদ