শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১ টার দিকে দিকে ঘটেছে এ দুর্ঘটনা।

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটের দিকে তারা ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।

হাফিজ আবদুল রশিদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে ৮ জনকে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও ৭ জন। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।