শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে গুলি করে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানে গুলি করে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত

ভারতের ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। ভূপাতিত হওয়া হারপ ড্রোনগুলো ইসরায়েলের তৈরি।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী সফলভাবে ২৫টি ইসরায়েলি–নির্মিত হারপ ড্রোন ভূপাতিত করেছে।

এসব ড্রোনকে প্রতিহত করতে– টেকনিক্যাল (সফট–কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড–কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানায়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ভারতীয় ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে… এই নগ্ন আগ্রাসনের জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশই। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়ে থাকা এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।

গত বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়।