শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানের সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানের সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

জম্মু–কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এবং জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমাদানি নিষিদ্ধ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (৩ মে ) ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে আর সরাসরি কিংবা ঘুরপথে পাকিস্তান থেকে কোনো পণ্য আমদানি করার অনুমোদন দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। আদেশে আরও বলা হয়, নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।

ইএ/দীপ্ত নিউজ