শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পহেলা বৈশাখে চট্টগ্রামে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: কৃষ্ণ পদ রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পহেলা বৈশাখে চট্টগ্রামে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: কৃষ্ণ পদ রায়
নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা পরিদর্শনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি: দীপ্ত সংবাদ

পহেলা বৈশাখে চট্টগ্রাম জুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।


শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, ঈদ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি সময়ে হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। কোন রকম অনাকাঙ্খিত ঘটনার তথ্য না থাকলেও পার্বত্য এলাকায় চলমান সহিংসতা ও গুজবকে পর্যালোচনা করে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি রেখেই নগরজুরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর হয়েছে। একই সঙ্গে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও দিনভর প্রস্তুত থাকবে।

তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করার পাশাপাশি অনুষ্ঠানস্থলে সিসি ক্যামেরাসহ নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে আয়োজক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান সিএমপি কমিশনার।

রুনা আনসারী/ এজে/ দীপ্ত সংবাদ