শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পশ্চিমা ও ইউক্রেন প্রস্তুত হলে ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পশ্চিমা ও ইউক্রেন প্রস্তুত হলে ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে: ভ্লাদিমির পুতিন
মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমা ও ইউক্রেন প্রস্তুত হলে চীনের পরিকল্পনায় ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর তিনি এ কথা জানান। মঙ্গলবার (২১মার্চ) মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন পুতিন ও শি জিনপিং। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

ইউক্রেনের জন্য শি‘র শান্তি পরিকল্পনার প্রশংসা করেন পুতিন। তবে এটি প্রত্যাখ্যান করার জন্য কিয়েভ এবং পশ্চিমাদের দোষারোপ করেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে চীনের শান্তি প্রস্তাবের কিছু অংশকে ভিত্তি হিসেবে নেওয়া যায়, যখনই পশ্চিমা ও কিয়েভ এর জন্য প্রস্তুত হবে। কিন্তু রাশিয়া এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তুতি দেখেনি। আমরা যখন আলোচনা করছি, তখন যুক্তরাজ্য ট্যাংক ও ডিপ্লেটেড ইউরেনিয়াম–সমৃদ্ধ শেল, ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।“

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন নিরপেক্ষ অবস্থানে আছে বলে জানান শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “আমরা নিরপেক্ষ অবস্থান মেনে চলি এবং চাই আলোচনার পথ সুগম হোক। চীন জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো মেনে চলে। আমরা শান্তি ও আলোচনার ওপর জোর দিচ্ছি এবং চীন ইতিহাসের সঠিক দিকে আছে।“

তবে হোয়াইট হাউস দাবি করেছে, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান নিরপেক্ষ নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, “চীন খুব শক্তিশালী অর্থনীতির একটি দেশ। বিশ্বজুড়ে তাদের বিস্তর প্রভাব রয়েছে। আমরা বিশ্বাস করি, চীন কখনোই পুতিনকে সহিংসতা চালাতে দেখতে চায় না।“

বৈঠকে রাশিয়া–ইউক্রেনের মধ্যকার বাণিজ্য নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

 

অনু/দীপ্ত সংবাদ