শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পর্তুগালে দেয়াল চাপায় নিহত ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পর্তুগালে দেয়াল চাপায় নিহত ২ বাংলাদেশি
পর্তুগালে দেয়াল চাপায় ২ বাংলাদেশি নিহত।

পর্তুগালে দেয়াল ভেঙে চাপা পড়ে শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২) নামে দুই  বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তারা দেশটির কৃষি ও পর্যটন শহর বেজায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) দুপুরে তারা নিজ কর্মস্থলে কনস্ট্রাকশনের কাজ করার সময় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহত সুহেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

নিহত শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানার বাসিন্দা এবং সুহেদ আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

বর্তমানে মরদেহ দুটি বেজা সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, নিহতদের লাশ দেশে পাঠানোর বিষয়ে মঙ্গলবার (২১ মার্চ) টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটির সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এমি/দীপ্ত