শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) সকালে পর্তুগালের রাজধানী লিসবনে এবং পর্তু শহরসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসলমানরা।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় লিসবনে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় লিসবনে এবারের ঈদ জামাতে ৭ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

লিসবনের বৃহত্তম জামাতের পূর্বে সূচনা বক্তব্য দেন ইসলামিক সেন্টার বায়তুল মোকাররামের সানী ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। খুতবাহ পাঠ ও নামাজ পড়ান মার্তিম মনিজ ছোট মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দীন। নামাজ শেষে ফিলিস্তিনসহ বিশ্বর মুসলিম উম্মার জন্যে বিশেষ মোনাজাত করা হয়।

শহীদ আহমদ (পর্তুগাল)