শিরোনাম
ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন রিসোর্টে আগুনএকই পরিবারের ৬ জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বিনোদন

পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: তসলিমা নাসরিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: তসলিমা নাসরিন

পরীমণি নিজের ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’

পরীমণির স্ট্যাটাস দেখে নিজের অতীত জীবনে ফিরে গেলেন তসলিমা নাসরিন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে, বোট ক্লাব কাণ্ডের সময়ও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। ওই ঘটনায় তখনও পরীমণির পক্ষে বেশ সরব থাকতে দেখা যায় তসলিমা নাসরিনকে।