শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পরীক্ষা কেন্দ্রে ফটোকপি মেশিন দিলো উপজেলা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরীক্ষা কেন্দ্রে ফটোকপি মেশিন দিলো উপজেলা পরিষদ

 

ফেনী সদর উপজেলার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ফটোকপি মেশিন প্রদান করেছে ফেনী সদর উপজেলা পরিষদ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ফটোকপি মেশিন বিতরণ করেন।

ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে শর্শদি উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, ধলিয়া উচ্চ বিদ্যালয়, লেমুয়া উচ্চ বিদ্যালয়, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুলে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ফটোকপি মেশিন বিতরণ করা হয়।

এসময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ