শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পরীক্ষায় ফেল: ছাদ থেকে লাফিয়ে এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরীক্ষায় ফেল: ছাদ থেকে লাফিয়ে এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় কথা সাহা (১৫) নামে এক শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১২ মে) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত কথা সাহা মহম্মদপুর উপজেলার বিনোদন পুর গ্রামের রাজেশ সাহার মেয়ে। সে মাগুরা জেলার বিনোদপুর গার্লস স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্বজনরা জানান, দুপুরে প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হয়েছে শুনে মাগুরা শহরের নতুন বাজারে অবস্থিত তার পিশি (ফুপু) রিন্তি সাহার চারতলা ভবনের ছাদ থেকে লাফ দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা এসএসসি’তে এক বিষয়ে ফেল করায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

 

এসএ/দীপ্ত সংবাদ