শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার

 

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীন।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে পরিবারের কাছে হস্তান্তর করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নেজাম উদ্দীনকে উদ্ধারের খবর জানান।

পরে এই র‌্যাব কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটের দিকে নেজাম উদ্দীনকে তারা পান। র‌্যাবের মধ্যস্ততায় তাকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে। এর রেশ কাটতে না কাটতেই পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত সংবাদ