শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ পেলেন পত্রিকা বিপননকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ পেলেন পত্রিকা বিপননকর্মীরা
পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান

ফেনী জেলায় কর্মরত ৬০ জন পত্রিকা বিপননকর্মী পরিচয়পত্র নিতে এসে বাইসাইকেল, ছাতা ও ব্যাগের ঘোষণা পেলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বাইসাইকেল, ছাতা ও ব্যাগ উপহার প্রদানের ঘোষণা দেন।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে শহরে ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, সংবাদকর্মী ও বিপণন কর্মীরা একই মালায় গাঁথা। তাদের ভালো পরিবেশ হলো রোদ, আর খারাপ পরিবেশ হলো বৃষ্টি। এই পরিশ্রমী লোকদের সব সময় মাথা রাখতে হবে। এ ৬০ জনকে পৌরসভার পক্ষ থেকে বাইসাইকেল, ছাতা ও ব্যাগ উপহার দেব। সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। ফেনীর শান্তির জনপদকে মিলেমিশে এগিয়ে নিয়ে যাব। সকলের সহযোগিতায় গড়ে উঠবে আমাদের প্রিয় ফেনী।

অনুষ্ঠানে বিপণন কর্মীদের মাঝে পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ