শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
খেলা

পরাজয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু বসুন্ধরা কিংসের

আদীব জামাল
আদীব জামাল
পরাজয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু বসুন্ধরা কিংসের

 

পরাজয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ড শুরু করলো বসুন্ধরা কিংস।

শারজাহ এফসির কাছে ২–০ গোলে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নরা। দুবাইয়ের শারজায় স্টেডিয়ামে, প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল হজম করে বসুন্ধরা কিংস। স্কোরশিটে নাম লেখান শারজাহ এফসির স্ট্রাইকার লুয়ানজিনিয়ো।

এক গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার দুটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কিংস। বরং ৭০ মিনিটে লুয়ানজিনিয়োর দ্বিতীয় গোলে পরাজয় নিশ্চিত হয় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।