শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

ফেনীর পরশুরাম সীমান্তরক্ষী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশী যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিপন পৌর এলাকার বাউরপাথর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।

স্থানীয়রা শিপনকে উদ্ধার করে বেসরকারি ক্লিনিক ল্যাব এইডে চিকিৎসা দেয়া হয়। পরে পায়ে গুলি লাগায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষন পরে জানতে পারি গ্রামের শিপন বিএসএফের গুলিতে মারাত্বক ভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কি কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ