শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পরশুরামে মাদকসেবীর জেল-জরিমানা

আদীব জামাল
আদীব জামাল
পরশুরামে মাদকসেবীর জেল-জরিমানা

ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অনন্তপুর এলাকায় এক মাদক বিক্রেতার কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) পরশুরাম পৌর শহরের পূর্ব অনন্তপুর এলাকায় মাদক বিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, ওই এলাকার মিশন একাডেমী সড়কের মো. সিরাজ উদ্দিনের বসতঘর থেকে ৫শ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ভ্রাম্যমান আদালত বসিয়ে সিরাজকে দুই মাস কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেন।

ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, দন্ডপ্রাপ্ত সিরাজ উদ্দিনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ