বুধবার, মে ৬, ২০২৬
বুধবার, মে ৬, ২০২৬

পবিত্র শবে কদর আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ। বৃহস্পতিবার দিবাগত রাতই হবে পবিত্র শবেকদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবেকদর পালিত হবে। মহান আল্লাহ্‌তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম।

পবিত্র এই রাতে ইবাদতবন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদতবন্দেগি করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনগত রাতে মসজিদসহ বাসাবাড়িতে এবাদতবন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকিরআসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More