শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ধর্ম

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের পবিত্র রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) থেকে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের সূচনার জন্য নতুন চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১মিনিটে সংযুক্ত আরব আমিরাত সময়ে উদিত হওয়া শুরু করবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রমজানের শুরুর দিকে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬°সে. থেকে ২৮°সে. এর মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতের প্রভাব বহন করবে। মাসের শেষে তাপমাত্রা বাড়তে পারে ১৯°সে. থেকে ৩২°সে. পর্যন্ত, যখন বসন্ত ঋতুর আবহ এবং পশ্চিমা বাতাস অনুভূত হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।