সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আশুরা কবে, জানা যাবে মঙ্গলবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা বসবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More