শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ হারালেন স্পিকার কেভিন ম্যাকার্থি

 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি তার পদ হারিয়েছেন। তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছে।

তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট, আর বিরুদ্ধে পড়েছে ২১০ ভোট।

ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি।

রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ