শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদ্মা নদীতে প্রাণ গেলো কিশোরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মা নদীতে প্রাণ গেলো কিশোরের

নাটোরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো আলফাজ (১৫) নামের এক কিশোর।

শনিবার (২২ জুুলাই) দুপুর ২টার দিকে লালপুর ইউনিয়ন পরিষদের পিছনে পদ্মানদীতে এ ঘটনা ঘটেছে। নিহত আলফাজ মহেশপুর গ্রামের আলমের ছেলে।

লালপুর ফায়ার সার্ভিস ইনচার্জ সাব্বির আহমেদ জানান , আলফাজ ও তার দুই বন্ধু মিলে দুপুর দেড় টার দিকে পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে নামে। আলফাজ সাতারে দক্ষ না হওয়ায় বন্ধুদের অজান্তে নদীতে ডুবে যায়। বন্ধুরা আলফাজকে না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানালে তারা ৯৯৯ এ ফোন করে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যে আলফাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে আলফাজের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাহেদুল আলম/এসএ/দীপ্ত নিউজ