শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পদ্মায় নিখোঁজ আরও এক এএসআইয়ের মরদেহ উদ্ধার পাবনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মায় নিখোঁজ আরও এক এএসআইয়ের মরদেহ উদ্ধার পাবনায়

কুষ্টিয়ার কুমারখালীতে জেলেদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর এএসআই মুকুল হোসেন নামের আরও এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হলো।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে পাবনার নাজিরগঞ্জ ঘাটের অদূরে পদ্মা নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মুকুল হোসেন কুষ্টিয়ার কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।

নাজিরগঞ্জ পুলিশ ফাঁরির ইনচার্জ মো. বেলাল হোসেন জানান, পদ্মা নদীতে ডিঙ্গি নৌকার মাঝি আমাকে ফোন করে লাশের খবর দেয়। তারা লাশটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেধে রেখেছিল। পরে আমরা গিয়ে উদ্ধার করি।

উল্লেখ্য, গত সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকা জেলেদের দিকে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিজামুল হক। এই ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

শামসুল/আল ‌/ দীপ্ত সংবাদ