শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী নুরুল ইসলাম নাফিউর (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পরে শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার তেউটিয়া ইউনিয়নের পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

এর আগে, শুক্রবার (২ জুন) দুপুরে বন্ধুদের সাথে স্পিডবোটে করে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নুরুল ইসলাম নাফিউ ও সৌম্য সব্যসাচী নিখোঁজ হয়। পরে শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে পদ্মা সেতু সংলগ্ন নদী থেকে নিখোঁজ সৌম্য সব্যসাচী (২৯) মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। নিখোঁজ থাকে নুরুল ইসলাম নাফিউ।

মাওয়া নৌপুলিশ ফাঁরির ইনচার্জ মোহাম্মদ মাহবুব জানান, ঘটনাস্থল মাওয়া থেকে প্রায় ৮ কিলোমিটার ভাটিতে তেউটিয়া ইউনিয়নের বর্ণপাড়া গ্রামের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

 

মো. কায়সার হামিদ/আফ/দীপ্ত নিউজ