শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পটুয়াখালী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকাল চারটায় জেলা প্রশাসনের আয়োজনে লাউকাঠী নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মায়ের দোয়া, সোনারতরী, নিকুঞ্জ শীতলা ও নেছার এক্সপ্রেস নামের ৪ টি নৌকা অংশগ্রহন করে। এ নৌকা বাইচ এক নজর দেখতে লাউকাঠী নদীর দুপাশে ভীড় জমায় হাজারো জনতা। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী মায়ের দোয়া সহ সব নৌকার মালিকদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরসহ প্রশাসনের কর্মকর্তারা।

 

ইমরান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ