পটুয়াখালীতে নয় কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফলে নয় কেজি ৫শ‘ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোরে ঢাকা–কালাইয়াগামী এমভি ঈগল–৪ নামের যাত্রীবাহি লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো তানিয়া(২০), মো. মুনির(৩৮) ও হাসান মিয়া(২৬)। আটককৃত তানিয়ার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠীতে। অপর মুনির ও হাসানের বাড়ি বাউফল উপজেলায়।

বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল–৪ নামের যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More