দীপ্ত নিউজ
ক্রিকেট

পঞ্চম ম্যাচ খেলতে মুম্বাইয়ে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চম ম্যাচ খেলতে মুম্বাইয়ে বাংলাদেশ দল

 

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মুম্বাইয়ে গেছে বাংলাদেশ দল।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে, টিম হোটেল থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন সাকিবরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে টাইগাররা। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

বৃহস্পতিবার পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ দল। এর আগে টানা দুই ম্যাচেও হারের স্বাদ পায় বাংলাদেশ।

তবে টুর্নামেন্টের শুরুটা হয় আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে।

 

এসএ/দীপ্ত নিউজ