শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে জাতীয় চা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে জাতীয় চা দিবস উদযাপন

জাতীয় চা দিবসে কাঁচা চা পাতার ন্যায্য দামসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন পঞ্চগড়ের চা চাষিরা। কাঁচা চা পাতার ন্যায্য দামের জন্য এ মানববন্ধন করে।

রবিবার (৪ জুন) দুপুরে পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে চা বাগান মালিক সমিতির ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চা কারখানা মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে চা চাষিদের জিম্মি করে রেখেছে। জেলা প্রাশাসনের পক্ষ থেকে কাঁচা চা পাতার মুল্য নির্ধারণ করা হলে তা মানছেন না কারখানার মালিকরা। এতে করে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন জেলার ক্ষুদ্র চা চাষিরা।

এসময় চা বাগান মালিক সমিতির সভাপতি আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব মানিক হোসেন, চা চাষি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক আনিসুজ্জামানসহ অনেকে বক্তব্য রাখেন। কোন রকম কর্তন ছাড়াই কাঁচা চা পাতার কেজি ৪০ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।

 

গোফরান বিপ্লব/আফ/দীপ্ত নিউজ