শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

নোয়াখালী সেনবাগে পানিতে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু 

আদীব জামাল
আদীব জামাল
নোয়াখালী সেনবাগে পানিতে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু 

নোয়াখালী সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতা সহিদুল ইসলাম রবিনের (২৭) মৃত্যু হয়েছে। পুকুরে গোসল করতে নামার পর স্ট্রোক করে পানিতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে তার পরিবার।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় রবিনের নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

সহিদুল ইসলাম রবিন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সেনবাগ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে নোয়াখালী আসেন রবিন। আজ সকালে তাদের নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। পানিত ডুব দিয়ে দীর্ঘক্ষণ না উঠায় পুকুরের অপর পাড়ে থাকা রবিনের মা তাৎক্ষণিক শৌর চিৎকার করলে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে গোসল করতে নেমে সেখানে স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আমরা মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাদের থানায় এসে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ