শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী জাকির গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী জাকির গ্রেপ্তার
জাকিরের কাছ থেকে জব্দকৃত মালামাল

নোয়াখালীতে হত্যাসহ ১৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসীকে জিকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সোনাইমুড়ী হাসানপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪৩) সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্যার ছেলে।

র‌্যাব–১১’র কমান্ডার উপ–পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ীর হাসানপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জাকিরের নামে ৪ টি হত্যা মামলা ও ৩ টি অস্ত্র মামলাসহ ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

রিফাত/মোরশেদ আলম/দীপ্ত নিউজ