শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে হাসপাতাল দালালচক্রের প্রধান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে হাসপাতাল দালালচক্রের প্রধান গ্রেপ্তার

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রধান মোঃ স্বপন ওরফে সফাকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বপনের বিরুদ্ধে রোগীদের ভয় দেখিয়ে চিকিৎসা সেবার নামে টাকা আদায়, জোরপূর্বক প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য করা, রোগীর স্বজনদের মারধর, হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত স্বপন জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার মৃত হাফেজ আহমেদ পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন হাসপাতাল এলাকায় বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করে। দালালচক্রের সদস্যরা দিন–রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোন রোগী এলে তারা এগিয়ে গিয়ে রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে ‘ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে রোগীর পরীক্ষা নিরীক্ষা করাবে‘ বলে প্রতারণা করে রোগীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে বিরাট অংকের কমিশন ও আদায় করে।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হাসপাতাল এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দালালচক্র থেকে সাধারণ রোগীদের রক্ষা করতে পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ