নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হেঞ্জু মিয়া (৫৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের রেলক্রসিং সংলগ্ন সাহাবুল্ল্যাহর দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেঞ্জু মিয়া জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি হেঞ্জু মিয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। রবিবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানার উপ–পরিদর্শক কৃষ্ণ কৃমার দাস ও উপ–পরিদর্শক তানভীরের নেতৃত্বে পুলিশের একটি দল হেঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে।

সোমবার (৩ এপ্রিল) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More