শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

নোয়াখালীতে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ মাদক কারবারিকে পৃথক কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জেলা জজ কোর্টের বিশেষ দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট এমদাদ হোসেন কৈশোর রায়ের তথ্যটি নিশ্চিত করেন। রায়ের সময় একজন আসামি আদালতে হাজির থাকলে অপর দুইজন জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আসামিরা হচ্ছেন, কালাদরাপ ইউনিয়নের উত্তর চাকলা গ্রামের আমিন উল্যার ছেলে সুরুজ মিয়া (৪২), এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান (২১) ও অশ্বদিয়া ইউনিয়নের গোপিভল্লবপুর গ্রামের আবদুল মালেকের ছেলে এমাজ উদ্দিন (৩৯)।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৭ মার্চ সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে সুরুজ, রনি ও টুটুলকে গ্রেপ্তার করে। পরে তাদের তল্লাশি চালিয়ে ১৫ টি পলিথিনে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আদালতের বিচারক শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরুজ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড, জাহিদুর রহমান রনিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের এবং এমাজ উদ্দিন টুটুলকে ৫ বছরের সশ্রাম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট বাহার উদ্দিন।

 

নাসিম/এসএ/দীপ্ত নিউজ