শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি হেলে পড়ে তানভীর হাসান (২৮) নামে এসিআই ফার্মাসিউটিক্যালস এর এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) সকাল ৮ টায় উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হাসান এসিআই ফার্মাসিউটিক্যালস এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সোনাপুর জিরো পয়েন্ট হয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে যাচ্ছিলেন তানভির। এ সময় সড়কের পাশে স্থাপন করা বিদ্যুতের নতুন বসানো একটি খুঁটি হেলে পড়ে। খুঁটির নিচে থাকা তানভীরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সময় পাশে থাকা একটি শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাপুর বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকৎসা দেন।

নিহত তানভীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ.এস.এম.নাসিমআফ/দীপ্ত নিউজ